1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ছাতকে ৯১ কো'টি টা'কার উ'ন্নয়'ন প্র'ক'ল্পে'র ঘো'ষণা দিলেন, এম'পি কলিম উদ্দিন আহমদ মিলন - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

ছাতকে ৯১ কো’টি টা’কার উ’ন্নয়’ন প্র’ক’ল্পে’র ঘো’ষণা দিলেন, এম’পি কলিম উদ্দিন আহমদ মিলন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৬৩ জন খবরটি পড়েছেন

মোঃ আল মাহমুদ জীবন তালুকদার
ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুনামগঞ্জ’র ছাতকের গোবিন্দগঞ্জ অঞ্চল ভিত্তিক বেশ কয়েকটি উন্নয়নমুলক কাজের বিষয়ে মোট ৯১ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ-৫ আসন(ছাতক-দোয়ারা) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন,এমপি।
শনিবার (২৫ এপ্রিল) উপজেলার গোবিন্দগঞ্জ ছায়মা- ছাদী মহল কমিউনিটি সেন্টারে এ অঞ্চলের স্কুল,কলেজ,মাদ্রাসার প্রধান ও কমিটি এবং বিএনপি নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় এমন ঘোষণা দেন স্থানীয় এমপি কলিম উদ্দিন আহমদ মিলন।
গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন’র সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় প্রধান অতিথি,সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন,ছাতক- দোয়ারার বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে জনসাধারণের সাথে কথা বলে আমি সকল এলাকার উন্নয়ন করতে চাই। এলাকার রাস্তা- ঘাট, শিক্ষা,কৃষি ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে আমি সর্বাগ্রে কাজ করবো। এ জন্য সকলের সহযোগিতার প্রয়োজন রয়েছে।
তিনি গোবিন্দগঞ্জ অঞ্চলের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের একটি একাডেমিক ভবন নির্মাণ, শাহ সুফি মোজান্মিল আলী (রহ.) দাখিল মাদ্রাসা, রাধানগর দাখিল মাদ্রাসার ভবন নির্মাণ। উর্ধমুখি ভবন সম্প্রসারণ গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও আলহাজ্ব আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়। সীমানা প্রাচীর ও মেরামত-সংস্কার বাংলাবাজার সামারুন নেছা স্কুল এন্ড কলেজ, সিবিপি উচ্চ বিদ্যালয়।
বাসনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়,গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়,শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরাটুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনন্দনগর- গোপাল নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হবে।
উর্ধমুখি সম্প্রসারণ ভবন নির্মাণ গোবিন্দ গঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৈতক সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াগাও আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালারুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিলপার সরকারি প্রাথমিক বিদ্যালয়,বুড়াইরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়, ও কটালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বাউন্ডারি ও গেইট নির্মাণ শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুল্লাআতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কটালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,কৃষন নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়,রায় সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,লাকেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মেরামত ও সংস্কার শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুড়াইরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়,লাকেস্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আনন্দনগর- গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এছাড়া গোবিন্দগঞ্জ অঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক খাইরগাও-বুড়াইরগাও সড়ক,তাজপুর-রামপুর সড়ক, বুড়াইরগাও-মোল্লাআতা সডক,গোবিন্দগঞ্জ বসন্তপুর সড়ক সহ বেশ কয়েকটি সড়ক পাকাকরনে ২৫ কোটি টাকার বরাদ্দ,স্কুল,কলেজ,মাদ্রাসায় বরাদ্দ ৬৬ কোটি টাকাসহ মোট ৯১ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, আব্দুর রহমান,নজরুল ইসলাম,ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল,স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য এজে লিমন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল,কৃষকদল,শ্রমিকদল,জাসাস ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar