1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাজস্ব আদায় জোরদার ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশনা - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

রাজস্ব আদায় জোরদার ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশনা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৭৩ জন খবরটি পড়েছেন

ফরিদ আহমেদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় কার্যক্রম আরও গতিশীল করা, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং নাগরিক সেবার মানোন্নয়নে কঠোর নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ।
সোমবার (২৭ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত রাজস্ব সভা ও স্টাফ মিটিংয়ে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় জেলার সার্বিক রাজস্ব আদায়ের অগ্রগতি, ভূমি ব্যবস্থাপনা, নামজারি কার্যক্রম, খাস জমি বন্দোবস্ত, বকেয়া রাজস্ব আদায় এবং সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিশেষভাবে বকেয়া রাজস্ব দ্রুত আদায়, ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন এবং জনগণকে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসক বলেন, সরকারি রাজস্ব আদায়ে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। জনগণ যেন দ্রুত, সহজ ও স্বচ্ছভাবে ভূমি ও প্রশাসনিক সেবা পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পরবর্তী স্টাফ মিটিংয়ে প্রশাসনের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের অগ্রগতি, প্রশাসনিক শৃঙ্খলা, অফিস ব্যবস্থাপনা, সেবার মানোন্নয়ন এবং জনবান্ধব প্রশাসন গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ শাখার সমস্যা, সীমাবদ্ধতা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন। জেলা প্রশাসক দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার নির্দেশনা দেন।
সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar