1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরের হৈবতপুর সিরাজ খাল পুনঃখননে জলাবদ্ধতা থেকে বাঁচবে ১৭ গ্রাম - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

যশোরের হৈবতপুর সিরাজ খাল পুনঃখননে জলাবদ্ধতা থেকে বাঁচবে ১৭ গ্রাম

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৫১ জন খবরটি পড়েছেন

আঃজলিল,স্টাফ রিপোর্টার।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের হৈবতপুর ইউনিয়নের সিরাজ খাল পুনঃখননের ফলে ১৭টি গ্রাম জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে ফসল উৎপাদন বৃদ্ধি ও দেশের অর্থনীতিকে শক্তিশালী হবে।

শনিবার (২ মে) দুপুরে প্রধান অতিথি হিসেবে নিজ হাতে কোদাল নিয়ে সিরাজ খাল খননকাজের উদ্বোধন করেন অমিত। এ ছাড়া খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তিনি।

তিন কিলোমিটার দীর্ঘ এ খালটি দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক দিয়ে পুনঃখনন করা হবে। পুরো প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৭৭ লাখ ১৯ হাজার ২৩৩ টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরের ‘অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি’র আওতায় এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

তিনি বললেন, বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচি। সে প্রতিশ্রুতি রক্ষায় সরকার গঠনের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের বিশাল কর্মযজ্ঞ শুরু করেছেন। এর ধারাবাহিকতায় আজ সিরাজ খালের খননকাজ শুরু হলো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হাসান, জেলা পরিষদের প্রশাসক জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক হাজী আনিচুর রহমান মুকুল, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-রাজনৈতিক নেতা প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar