নিজস্ব প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র্যালি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (৩ মে) বেলা সাড়ে ১১ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এর আয়োজনে দিবসটি পালিত হয়।
র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা চত্বরে এক সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির, রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ, রিপোর্টার্স ইউনিটের সভাপতি গাজী ইমরান, সুন্দরবন প্রেসক্লার সভাপতি বেলাল হোসেন, ইনক্লাব পত্রিকার শ্যামনগর প্রতিনিধি আবু কাউসার, মোহনা টিভির শামনগর প্রতিনিধি শেখ আফজালুর রহমান প্রমুখ।
এতে বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, তথ্যপ্রাপ্তির স্বাধীনতা বজায় রাখা এবং গণমাধ্যমের ওপর সকল ধরনের চাপ ও বাধা অপসারণের দাবি জানান।
বক্তারা আরও বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের উন্নয়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই গণমাধ্যমকর্মীদের পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তারা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মানব জমিনের জাহিদ সুমন, ভোরের কাগজের মেহেদি মারুফ, ভোরের ডাকের আবু সাঈদ, হৃদয় বার্তার কামরুজ্জামান, প্রতিদিনের বাংলাদেশের অনাথ মন্ডল, খবরের কাগজের সুলতান শাহজাহান প্রমুখ।