1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কিশোরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

কিশোরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৭১ জন খবরটি পড়েছেন

রকি হাসান,স্টাফ রিপোর্টার।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা ও দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরতে যথাযোগ্য মর্যাদায় কিশোরগঞ্জে পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।

রোববার (০৩ মে ২০২৬) দিবসটি উপলক্ষে কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠান।আলোচনা সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ কে নাছিম খান। এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি (সাংবাদিক) শেখ মাসুদ ইকবাল অ্যাডভোকেট, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী,সহ-সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল এবং কোষাধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম ফকির মতি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং জনস্বার্থ রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। একইসঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত স্বাধীনতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, ডিজিটাল যুগে গণমাধ্যমের বিস্তারের পাশাপাশি ভুয়া তথ্য ও অপপ্রচারের ঝুঁকিও বেড়েছে। এ পরিস্থিতিতে পেশাদার সাংবাদিকদের আরও সতর্ক ও দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar