1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চার দিনে ২৮ মৃত্যু: কেন এত ভয়ংকর হয়ে উঠছে বজ্রপাত? - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

চার দিনে ২৮ মৃত্যু: কেন এত ভয়ংকর হয়ে উঠছে বজ্রপাত?

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১১৬ জন খবরটি পড়েছেন
বজ্রপাতে মৃত্যু-বিডিটেলিগ্রাফ
বজ্রপাতে মৃত্যু-বিডিটেলিগ্রাফ

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশে গত চার দিনে বজ্রপাতে অন্তত ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে ২৬ এপ্রিল একদিনেই প্রাণ হারিয়েছেন ১৪ জন। সাম্প্রতিক এসব ঘটনার মধ্যে মৃতদেহ চুরি হওয়ার আশঙ্কায় রাত জেগে লাশ পাহারা দেওয়ার ঘটনাও আলোচনায় এসেছে।

বজ্রপাত একটি শক্তিশালী প্রাকৃতিক ঘটনা, যা পৃথিবীর যেকোনো স্থানে ঘটতে পারে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)-এর তথ্য অনুযায়ী, প্রতি মিনিটে প্রায় ছয় হাজার বজ্রপাত ঘটে, যা দিনে গড়ে প্রায় ৮০ লাখে পৌঁছায়। দেশটিতে বছরে প্রায় চার কোটি বজ্রপাত হলেও আক্রান্তদের প্রায় ৯০ শতাংশই বেঁচে যান।

বাংলাদেশে ২০১৬ সালে বজ্রপাতে ব্যাপক প্রাণহানির পর এটিকে ‘জাতীয় দুর্যোগ’ হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে দেশে বজ্রপাতে ৩ হাজার ৬৫৮ জনের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বজ্রপাত সৃষ্টির জন্য বাতাসের আর্দ্রতা, অস্থিতিশীল বায়ু ও ঊর্ধ্বমুখী বল প্রয়োজন। উষ্ণ ও আর্দ্র বায়ুর সঙ্গে শীতল ও শুষ্ক বায়ুর সংঘর্ষে বজ্রঝড় তৈরি হয়। এ সময় মেঘের ভেতরে বরফ ও পানির ঘর্ষণে বৈদ্যুতিক চার্জ জমা হয়ে বজ্রপাত ঘটে।

বজ্রপাতের সময় বায়ুর তাপমাত্রা প্রায় ৩০ হাজার ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, যার ফলে সৃষ্ট শকওয়েভই বজ্রধ্বনি হিসেবে শোনা যায়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar