1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনে ফের মোবাইল কোর্ট, জরিমানা ৫০ হাজার - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনে ফের মোবাইল কোর্ট, জরিমানা ৫০ হাজার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৯৭ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের অভিযোগে একটি কারখানায় আবারও অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (৬ মে) উপজেলার আমিরাবাদ স্কুল রোড সংলগ্ন এলাকায় অবস্থিত একটি মিষ্টি প্রস্তুতকারক প্রতিষ্ঠানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন। এ সময় কারখানাটিতে অপরিচ্ছন্ন ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক আতিকুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এর আগেও একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। তখন অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং উৎপাদিত মিষ্টি নষ্ট করে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে। খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মধ্যে এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। তাদের মতে, নিয়মিত নজরদারি থাকলে বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar