1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোর মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় ভূমি অধিগ্রহণ ছাড়া বিদ্যুৎ লাইন নির্মাণে হাইকোর্টের রুল - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

যশোর মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় ভূমি অধিগ্রহণ ছাড়া বিদ্যুৎ লাইন নির্মাণে হাইকোর্টের রুল

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৪৯ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় জমি অধিগ্রহণ ছাড়াই ২৩০ কেভি উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আইন অনুযায়ী ভূমি অধিগ্রহণ করে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

গত ৮ মার্চ বিচারপতি রজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।মামলার তথ্য অনুযায়ী, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য পাওয়ার গ্রিড অব বাংলাদেশ কোম্পানি যশোর মেডিকেল কলেজ সংলগ্ন হরিণার বিল এলাকায় সঞ্চালন লাইন স্থাপনের কাজ শুরু করে। অভিযোগ রয়েছে, জমির মালিকদের অবহিত না করেই কাজ শুরু করা হয় এবং শুধুমাত্র গাছ ও ফসলের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয়দের দাবি, উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ লাইন নির্মাণ হলে লাইনের নিচে ও আশপাশের বহু জমি স্থায়ীভাবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে। এ কারণে সংক্ষুব্ধ জমির মালিকরা হাইকোর্টে রিট দায়ের করেন।শুনানি শেষে আদালত বিদ্যুৎ সচিব, পিডিবির চেয়ারম্যান, পাওয়ার গ্রিড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও যশোরের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar