1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ফারিয়ার মানববন্ধন - bdtelegraph24.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় পাঠাগার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা সীমান্ত এলাকা পরিদর্শন করছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা শ্যামনগরে উপকূলীয় প্রেসক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নবীনগর বিএনপি নেতা আশরাফ হোসেন রাজু আর নেই মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে সামরিক বাহিনীর বিমান হামলা, নিহত ২১ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলে অবসরে যাচ্ছেন মুশফিকুর রহিম বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের চতুর্থ কার্যনির্বাহী কমিটি প্রকাশ:নেতৃত্বে নাজিম-সাগর বেরোবি ও কারমাইকেল কলেজের পঞ্চগড়ের শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ, ৩–০ গোলে জয় কারমাইকেলের আশুগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনে সেলিম-খোকন-মামুন বিজয়ী আগামী এপ্রিলে ঢাকায় শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা

অভয়নগরে ফারিয়ার মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৮৪ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে যশোরের অভয়নগরে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার  সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) অভয়নগর উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, ফারিয়া অভয়নগর উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ইমামুল ইসলাম, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক রাসেল খান, সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান প্রমুখ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ফারুক হোসনে, নজরুল ইসলাম, ম্যানেজার ফোরামের সিনিয়র সদস্য মশিউর রহমান ও আমিনুল ইসলাম।

বক্তারা বলেন, দেশে প্রায় তিন লাখ উচ্চশিক্ষিত যুবক ঔষধ কোম্পানিতে কর্মরত আছেন। নিরলস পরিশ্রমের মাধ্যমে তারা মানুষের সেবা করছেন এবং সরকারের রাজস্ব আদায়ে ভূমিকা রাখছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, একটি অশুভ চক্র ঔষধ কোম্পানিতে কর্মরতদের ‘দালাল’ আখ্যায়িত করে সম্মানহানি করছে। পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবী জানান বক্তারা।  

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar