1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নারায়ণগঞ্জে ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ দেখতে দর্শনার্থীদের ভিড় - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

নারায়ণগঞ্জে ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ দেখতে দর্শনার্থীদের ভিড়

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৬১ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের একটি খামারে গোলাপি রঙের এলবিনো মহিষ ঘিরে দর্শনার্থীদের ভিড় তৈরি হয়েছে। প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

রাবেয়া অ্যাগ্রো ফার্ম এ থাকা মহিষটির মাথার সামনের অংশে বড় চুল থাকায় অনেকেই এর সঙ্গে Donald Trump এর চেহারার মিল খুঁজে পাচ্ছেন। এ কারণেই খামার কর্তৃপক্ষ এর নাম দিয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

খামার সূত্রে জানা গেছে, গত বছরের কোরবানির ঈদের পর রাজশাহী সিটি পশুর হাট থেকে মহিষটি কেনা হয়। পরে বিশেষ পরিচর্যায় সেটিকে লালন-পালন করা হয়। ইতোমধ্যে ঢাকার এক ক্রেতার কাছে লাইভ ওয়েটে প্রতি কেজি ৫৫০ টাকা দরে মহিষটি বিক্রি করা হয়েছে। ঈদুল আজহার আগে সেটি বুঝিয়ে দেওয়া হবে।

মহিষটি দেখতে আসা দর্শনার্থীরা বলছেন, এর চুলের ধরন ও শরীরের রঙের কারণে সত্যিই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিছুটা মিল পাওয়া যায়।

খামারের কর্মচারী মো. পারভেজ জানান, ‘ডোনাল্ড ট্রাম্প’ নামটি ছড়িয়ে পড়ার পর থেকেই প্রতিদিন মানুষ মহিষটি দেখতে ভিড় করছেন।

খামারের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা বলেন, এটি এলবিনো জাতের মহিষ এবং বিশেষ খাদ্য ও পরিচর্যায় সেটিকে বড় করা হয়েছে।

এদিকে ডা. মো. আব্দুল মান্নান মিয়া জানিয়েছেন, জেলায় কোরবানির পশুর চাহিদার তুলনায় এবার উদ্বৃত্ত পশু রয়েছে। পশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে ২৫টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে।

সূত্র- জাগো নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar