1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গৌরীপুরে জমিদার ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরীর ১৫৩তম জন্ম দিন পালন - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

গৌরীপুরে জমিদার ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরীর ১৫৩তম জন্ম দিন পালন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৬৫ জন খবরটি পড়েছেন

রায়হান উদ্দিন সরকার,
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গৌরীপুর আর. কে. সরকারী স্কুলের প্রতিষ্ঠাতা ও গৌরীপুর রাজবাড়ির ৫ম পুরুষ জমিদার ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরীর ১৫৩তম জন্মদিন উপলক্ষে ময়সনসিংহের গৌরীপুর উপজেলায় দুই দিনব্যাপী  বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ১২ ও ১৩ মে , ২০২৬ তারিখে  গৌরীপুরস্থ এসিক এসোসিয়েশন,  ক্রিয়েটিভ এসোসিয়েশন হিস্টোরিক্যাল সোসাইটি এন্ড লাইব্রেরি, ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব এবং দি ইলেক্টোরাল কমিটি ফর পেন অ্যাওয়ার্ড অ্যাফেয়ার্স  এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বুধবার (১৩ মে) সকাল ১১টায় ধান মহাল এলাকায়  ক্রিয়েটিভ এসোসিয়েশন হিস্টোরিক্যাল সোসাইটি এন্ড লাইব্রেরির আয়োজনে লাইব্রেরির সভা কক্ষে সমাপনী দিনে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।   ১২ মে থেকে শুরু হয়ে ১৩ মে ২০২৬ পর্যন্ত দু’দিনব্যাপী জমিদার ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরীর ১৫৩তম জন্ম দিন উদযাপন করা হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বক্তা ইতিহাস ঐতিহ্যের গবেষক, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার খায়রুল আলম তুহিন, দি ইলেক্টোরাল কমিটি ফর পেন অ্যাওয়ার্ড অ্যাফেয়ার্স এর সভাপতি ইঞ্জিনিয়ার  মোহাম্মদ আলী জিন্নাহ, দি ইলেক্টোরাল কমিটি ফর পেন অ্যাওয়ার্ড অ্যাফেয়ার্স এর সহ-সভাপতি ও এসিক এসোসিয়েশনের কার্যকরি সদস্য হিউবার্ড চক্রবর্তী, গৌরীপুর আর. কে. সরকারী স্কুলের প্রাক্তন ছাত্র ও প্রতিভা কোচিং সেন্টারের পরিচালক অমল চন্দ্র দাস।

এ সময় আরও উপস্থিত ছিলেন গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মো. লুৎফর রহমান খান খোকন, সাংবাদিক আবুল কালাম আজাদ, সাংবাদিক সুপক রঞ্জন উকিলসহ  সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের সদস্য, গৌরীপুর আর. কে. সরকারী স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রবৃন্দ।

সমাপনী বক্তব্য দেন ক্রিয়েটিভ এসোসিয়েশন হিস্টোরিক্যাল সোসাইটি এন্ড লাইব্রেরির সাধারণ সম্পাদক, গবেষক ও  ইতিহাস সন্ধানী মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার।

আলোচনা সভায় গৌরীপুর রাজবাড়ির ৫ম পুরুষ জমিদার ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরীর কর্মময় জীবন, গৌরীপুরে উচ্চ বিদ্যালয়, ১৯২৭ সালে গৌরীপুর পৌরসভা, ১৯১২-১৮ সালে গৌরীপুর রেলওয়ে জংশন ইত্যাদি গঠনে তাঁর অবদান এবং বিভিন্ন সামাজিক অবদান তুলে ধরা হয়। উল্লেখ্য যে, গৌরীপুর রাজবাড়ির ৪র্থ পুরুষ জমিদার রাজেন্দ্র কিশোর রায় চৌধুরী ১৮৭৩ খ্রি.( বাংলা ১২৮০ সালে) ২৪ বছর বয়সে নবীন যৌবনে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে পুরুষ জমিদারী পরিচালনা বা পতির জলপিন্ড সংস্থানের জন্য প্রয়াত রাজেন্দ্র কিশোরের সহধর্মিণী বিশ্বেশ্বরী দেবী চৌধুরাণী ১৮৭৭ খ্রি.( বাংলা ১২৮৪ সালে) রাজশাহী বিভাগের বালিহার গ্রাম নিবাসী হরিপ্রসাদ ভট্টাচার্যের ২য় পুত্র ব্রজেন্দ্র কিশোরকে দত্তক পুত্ররূপে গ্রহণ করেন। যিনি ২৯ বৈশাখ, ১২৮১ বঙ্গাব্দে   ( ইংরেজি ১২ মে, ১৮৭৪ সালে )  রাজশাহী বিভাগের নওগা জেলার  বালিহার গ্রামে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar