1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা চাটমোহরে - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা চাটমোহরে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৪৫ জন খবরটি পড়েছেন

মো: আরিফুল ইসলাম,
পাবনা জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান, জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি ও পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় চাটমোহর পৌর সদরের বালুচর খেলার মাঠে চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠণ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন ছাড়াও বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এ্যাড. আরিফা সুলতানা রুমা। এ সময় ফরিদপুর উপজেলা বিএনপির নেতা জহুরুল ইসলাম বকুল, চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাংগঠনিক সম্পাদক শেখ মো: জিয়ারুল হক সিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আ: রহিম কালু, বিএনপি নেতা ভিপি সেলিম রেজা, অধ্যক্ষ মাহমুদুল আলম, রবিউল করিম তারেক, স ম আতাউর রহমান তোতা, গোলাম মওলা, লিখণ বিশ্বাস, ছাত্রদল নেতা ফুলচাঁদ হোসেন শামীম, শ্রমিকদল নেতা মোন্তাজ আহমেদসহ চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা সততার সাথে পালন করবো। উত্তরাঞ্চলের ১৬টি জেলার দায়িত্বে আমি, কিন্তু পাবনা-৩ এলাকায় ইনশাল্লাহ বেশি কাজ করা হবে। আমি ও রুমা মিলে বিএনপিকে সংগঠিত করবো। সব সময় আপনাদের পাশে থাকবো। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, বিএনপির কোন নেতা-কর্মী মাদকদ্রব্যের সাথে জড়িত হতে পারবেনা, কোন সন্ত্রাসী কর্মকান্ড করতে পারবেনা। অনুষ্ঠানে কৃষিবিদ হাসান জাফির তুহিনকে তিন উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠণের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar