1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে ছাত্রাবাস থেকে যুবকের মৃতদেহ উদ্ধার - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

যশোরে ছাত্রাবাস থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৪৬ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর শহরের পুলিশ লাইন কদমতলা এলাকার একটি মেস থেকে ইব্রাহিম খলিল রিপন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। রবিবার বিকেল ৫টার দিকে মশিউর রহমান সড়কের কদমতলা মোড়ে অবস্থিত ‘স্বপ্ন বিলাস’ নামের একটি ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইব্রাহিম খলিল রিপনের বাড়ি চট্টগ্রাম জেলার পাহাড়তলী উপজেলার মৌসুমি আবাসিক এলাকার শফিউল্লাহর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ৭ থেকে ৮ বছর আগে তিনি চট্টগ্রামের স্থায়ী বাসা ছেড়ে যশোরে চলে আসেন। এরপর থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। যশোরে বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি করেন বলে পরিচয় দিতেন তিনি। গত এক বছর ধরে কদমতলা মোড়ের ‘স্বপ্ন বিলাস’ মেসে একটি সিঙ্গেল রুম ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, শারীরিক অসুস্থতার কারণে ঘুমন্ত অবস্থায় স্ট্রোক করে দুই দিন আগে তার মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে তার কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা জানালা খুলে মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar