1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড: পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান এসপির - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড: পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান এসপির

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৮ জন খবরটি পড়েছেন

​মোঃ কামরুল ইসলাম,রাঙ্গামাটি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশ সদস্যদের সমন্বয়ে এক বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও কীট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৮ মে) সকালে অনুষ্ঠিত এই প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন ও সালাম গ্রহণ করেন রাঙ্গামাটির পুলিশ সুপার (এসপি) জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।​প্যারেড কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ তারেক সেকান্দার-এর নেতৃত্বে রাঙ্গামাটি জেলা পুলিশের ০৯টি সুসজ্জিত কন্টিনজেন্ট পুলিশ সুপারকে সালাম ও অভিবাদন জানানোর মাধ্যমে প্যারেড মাঠ ত্যাগ করে।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় মাস্টার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস এবং টার্ন আউটের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তিনি তাদের সুশৃঙ্খল পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ‘জিএস’ (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

প্যারেডে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, “নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও আইনানুগ আচরণের মাধ্যমে জেলার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।​মাস্টার প্যারেডের আনুষ্ঠানিকতা শেষে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের মোটরযান শাখা পরিদর্শন করেন। এরপর তিনি পুলিশ সদস্যদের ব্যবহারের জন্য নির্ধারিত সরকারি পোশাক ও সরঞ্জামাদির সঠিক রক্ষণাবেক্ষণ যাচাইয়ের লক্ষ্যে ‘কীট প্যারেড’ পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।​ এই চোখধাঁধানো প্যারেড অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— মোঃ ইকবাল হোছাইন, পিপিএম (অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ),মোঃ জাহেদুল ইসলাম, পিপিএম (অতিরিক্ত পুলিশ সুপার, কাপ্তাই সার্কেল), আসিফ ইমাম (অতিরিক্ত পুলিশ সুপার, বরকল সার্কেল), মোঃ নুরুল আমীন (সহকারী পুলিশ সুপার, রাজস্থলী সার্কেল),মোজাম্মেল হক (সহকারী পুলিশ সুপার, এসএএফ)।​

এই প্যারেডকে কেন্দ্র করে জেলা পুলিশ লাইন্স এলাকায় এক উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar