1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা উদ্বোধন - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

বাঘারপাড়ায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৩৬ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা উদ্বোধন করা
হয়েছে। বুধবার (২০ মে) যশোরের বাঘারপাড়ায় এ মেলার উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশেক হাসান।

মেলাকে উৎসবমুখর করে তুলতে এদিন উপজেলা পরিষদ চত্বরে সকাল থেকেই ঢাক ঢোল বাজিয়ে অনুষ্ঠান উদযাপন করা হয়। বেলা পৌনে ১২ টায় অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আশেক হাসান উপস্থিত হলে ফুল দিয়ে স্বাগত জানান আয়োজকরা। এসময় বের করা হয় একটি বর্ণাঢ্য র‍্যালি। র‍্যালি থেকে বেরিয়ে জেলা
প্রশাসক আশেক হাসান শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এরপর বেলুন উড়িয়ে ও ফিতা কেটে তিন দিনব্যাপী এ মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন যশোরের জেলা প্রশাসক ।

উদ্বোধন শেষে উপজেলা চত্বরে নির্মিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলায় কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জামাদি প্রদর্শন, ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা প্রযুক্তি, ব্যয় সাশ্রয়ী সেচ প্রযুক্তি, নিরাপদ ফসল উৎপাদন প্রদর্শনী, বসতবাড়ির আঙিনায় বছরব্যাপী সবজি, ফল ও মসলা জাতীয় ফসল উৎপাদন সংক্রান্ত মোট ১৫ টি স্টল বসে।

বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংক্রান্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষি
সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক মোশাররফ হোসেন। প্রধান অতিথির বক্তৃতায় যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন,’ নিরাপদ শাকসবজি চাষ করতে হবে। বিষ মুক্ত সবজির জন্য বাঘারপাড়া সমাদৃত। এধারা অব্যাহত রাখতে সৎ থাকতে হবে, সততা রাখতে হবে। অতি লাভের আশায় দ্রুত ফলন
বাড়ানোর জন্য শাকসবজিতে কেমিক্যাল ব্যবহার করা যাবে না। মোহাম্মদ আশেক হাসান বলেন, বাঘারপাড়ার জন্য বিশেষ কিছু করার ইচ্ছা আছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান। এ সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান, সাবেক পৌর মেয়র আব্দুল হাই মনা, সাবেক উপজেলা চেয়ারম্যান মশিয়ূর রহমান, উপজেলা প্রকল্প (বাস্তবায়ন) কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা শামসুল আরেফিন, বিআরডিবি কর্মকর্তা খায়রুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়ামিন হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষক কৃষাণীবৃন্দ।

আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল-ইমরান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar