মোঃ মাহাবুল ইসলাম গাজীপুর।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ সরকারের উদ্যোগে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের ৩৭ নং ওয়ার্ডে। মঙ্গলবার দুপুরে ৩৭ নং ওয়ার্ডে বিএনপির সভাপতি হাজী শুকুর আলী ভান্ডারী গাছা থানা সহ-সভাপতি বিএনপি গাজীপুর তত্ত্বাবধানে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাছা থানা ৩৭ নং ওয়ার্ডে সহ-সভাপতি মোঃ আলতাফ হোসেন আলতু আয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাছা থানা ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোঃ শাকিল হোসেন জয় এবং বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ৩৭ নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোঃ শাকিল হোসেন জয়। তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকারের পক্ষ থেকে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য চাল বিতরণ করা হচ্ছে। তিনি জানান, প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষের হাতে এই সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, “জনসাধারণের পাশে থাকা সরকার বিএনপি সরকার।” এ সময় তিনি মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য এলাকাবাসীর কাছে দোয়া কামনা করেন।
হাজী মোঃ শাকিল হোসেন জয় আরও বলেন, গাজীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি গাজীপুরের গণমানুষের নেতা। তিনি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং সরকারের পক্ষ থেকে আসা বিভিন্ন অনুদান ও সহায়তা আমাদের মতো নেতাকর্মীদের মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছে দিয়ে থাকেন।
তিনি আরও জানান, দলীয় কিংবা সরকারি যেকোনো অনুদান সঠিকভাবে সাধারণ মানুষের মাঝে বণ্টন করা হবে। পাশাপাশি সরকারি সহায়তা না এলেও তিনি ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের পাশে থাকার কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানান।
ভিজিএফের চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ। চাল নিতে আসা অনেকেই জানান, দীর্ঘদিন পর তারা আবার ভিজিএফ কর্মসূচির আওতায় এসেছেন। এজন্য তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।