শরণখোলা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাগেরহাটের শরণখোলায় ধানক্ষেত থেকে ১৩ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সাপটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
রোববার দুপুরে উপজেলার শরণখোলা গ্রামের ইলিয়াস মাতুব্বরের ধানক্ষেত থেকে প্রায় ২৫ কেজি ওজনের সাপটি উদ্ধার করা হয়।
বন বিভাগ জানায়, স্থানীয় লোকজন ধানক্ষেতে বিশাল আকৃতির অজগরটি দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেন। পরে বন বিভাগের সদস্যরা এবং বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ড টিম ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।
ওয়াইল্ড টিমের ফ্যাসিলিটেটর আলম হাওলাদার বলেন, উদ্ধার করা সাপটিকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরবন-সংলগ্ন এলাকার মানুষ এখন আগের চেয়ে বেশি সচেতন। স্থানীয়দের সহায়তায় লোকালয়ে চলে আসা বন্যপ্রাণী উদ্ধার করে আবার বনে ফিরিয়ে দেওয়া হচ্ছে।