1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় গাছচাপায় বিধ্বস্ত একমাত্র বসতঘর - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

বাঘারপাড়ায় গাছচাপায় বিধ্বস্ত একমাত্র বসতঘর

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৫৩ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

বাঘারপাড়া প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়ায় কোনো ঝড়-বৃষ্টি ছাড়াই সড়কের পাশের একটি বড় শিমুল গাছ ভেঙে পড়ে এক দরিদ্র পরিবারের বসতঘর বিধ্বস্ত হয়েছে। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও গাছটি অপসারণ না হওয়ায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে পরিবারটি।

গত ২৫ মে দুপুরে উপজেলার জামদিয়া গ্রামের ঋষিপাড়ায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত নিলু দাস স্থানীয় একজন দিনমজুর।

স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর-নড়াইল মহাসড়কের পাশের একটি বিশাল শিমুল গাছ হঠাৎ ভেঙে নিলু দাসের একমাত্র বসতঘরের ওপর পড়ে। এতে ঘরের খাট-পালংক, আলমারি, ড্রেসিং টেবিলসহ প্রায় সব আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়দের অভিযোগ, ৩১ মে পর্যন্ত সড়ক কর্তৃপক্ষ গাছটি অপসারণে কোনো উদ্যোগ নেয়নি। ফলে নতুন করে ঘর নির্মাণও সম্ভব হচ্ছে না।

স্থানীয় শিক্ষক তৌহিদুল ইসলাম বলেন, নিলু দাস অত্যন্ত দরিদ্র হওয়ায় তার পক্ষে গাছ সরানো বা নতুন ঘর নির্মাণ করা সম্ভব নয়। মানবিক বিবেচনায় সরকারি সহায়তা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

নিলু দাস বলেন, অনেক কষ্ট করে তৈরি করা তার একমাত্র আশ্রয়স্থলটি মুহূর্তেই ধ্বংস হয়ে গেছে। তিনি গাছ অপসারণ ও ঘর নির্মাণে সরকারি সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar