জীবনের সব সঞ্চয় হারিয়ে আজ অসহায় মোঃ লুতফর তালুকদার। উত্তর নালুয়া গ্রামের এই শ্রমজীবী মানুষটি দীর্ঘদিন ধরে ভ্যান চালিয়ে সংসার চালিয়ে আসছেন। কষ্ট করে গড়ে তোলা ছোট্ট সংসারটি এখন আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পরিবার সূত্রে জানা যায়, ঘরের ভেতরে একটি চার্জিং ব্যাটারি বিস্ফোরিত হলে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। নগদ অর্থ, আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু পুড়ে যায়।
লুতফর তালুকদার সম্প্রতি কোরবানির ঈদে বিক্রি করা একটি গরুর অবশিষ্ট ৭৫ হাজার টাকা ঘরে রেখেছিলেন। সেই টাকাও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে।
খবর পেয়ে ৭ জুন ২০২৬ রবিবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে যান সমাজসেবক ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ রহমান। তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাৎক্ষণিক সহায়তা প্রদান করেন।
এ সময় তিনি দুই বস্তা চাল, দুইটি শাড়ি, দুইটি লুঙ্গি, ২০ কেজি আলু, পাঁচ লিটার সয়াবিন তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেন।
পলাশ রহমান বলেন, “একজন মানুষ যখন বিপদে পড়ে, তখন তার পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। আমি চাই সমাজের সবাই অসহায় মানুষের পাশে দাঁড়াক।”
স্থানীয়দের ভাষ্যমতে, পলাশ রহমান সবসময় মানুষের কল্যাণে কাজ করেন। রাজনৈতিক পরিচয়ের বাইরেও তিনি একজন মানবিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। গরিব ও অসহায় মানুষের প্রতি তার আন্তরিকতা তাকে মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে দিয়েছে।