1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চরম্বা ইউনিয়নে চেয়ারম্যান শূন্য, দায়িত্বে ইউএনও - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

চরম্বা ইউনিয়নে চেয়ারম্যান শূন্য, দায়িত্বে ইউএনও

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৯৮ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৪নং চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দীন দায়িত্ব বুঝে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জনতার হাতে আটক হয়ে পুলিশের কাছে সোপর্দ হয়েছেন। পরে পুলিশ তাকে আদালতে প্রেরণ করে।

রবিবার (৭ জুন) দুপুরে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদ বিন আখন্দের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন হেলাল উদ্দীন। তবে দায়িত্ব গ্রহণ শেষে ফেরার পথে উপজেলার সদর ইউনিয়নের বিমান বিল্ডিং সড়ক এলাকায় স্থানীয় জনতা তাকে আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে বিমান বিল্ডিংয়ের সামনে তাকে ঘিরে ফেলে জনতা। পরে খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম ছিদ্দিকী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত মাওলানা হেলাল উদ্দীন চরম্বা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কালোয়ারপাড়া এলাকার বাসিন্দা এবং আবুল কাশেমের ছেলে। তিনি চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পাশাপাশি ইউনিয়ন তাঁতীলীগের সভাপতির দায়িত্বেও ছিলেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি হেলাল উদ্দীন। মামলাগুলো দায়ের হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। আটকের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন হেলাল উদ্দীন। সম্প্রতি এলাকায় ফিরে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেও একই দিন তাকে আটক করা হয়।
এদিকে চেয়ারম্যান আদালতে প্রেরিত হওয়ায় চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ কার্যত শূন্য হয়ে পড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিধি অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক দায়িত্ব লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদ বিন আখন্দ পালন করবেন।
স্থানীয়ভাবে ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar