1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে 'কৃষক সমাবেশ' অনুষ্ঠিত - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

দৌলতপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ‘কৃষক সমাবেশ’ অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৬৬ জন খবরটি পড়েছেন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এক ‘কৃষক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। আজ ০৯ জুন ২০২৬ উপজেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান এলাকায় হাসিবুর রহমান মেম্বারের বাড়ির আঙিনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

​সমাবেশে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে সরাসরি ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ আব্দুল জলিল। তিনি তার বক্তব্যে সরকারের কৃষি ও কৃষক-বান্ধব নীতি এবং নির্বাচনি ইশতেহারের বিভিন্ন উন্নয়নমূলক দিক তুলে ধরেন।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অনিন্দ্য গুহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সিনিয়র তথ্য অফিসার জনাব মোঃ আমিনুল ইসলাম এবং দৌলতপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন।

​সমাবেশে বক্তারা সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে আধুনিক ও স্মার্ট কৃষিব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা কৃষি অফিসার কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি, সরকারি প্রণোদনা এবং বিভিন্ন সুযোগ-সুবিধার কথা জানান। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঠপর্যায়ে সরকারের এই উন্নয়ন ও প্রচার কার্যক্রম সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

​উক্ত কৃষক সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষি ব্লকের কর্মকর্তা-কর্মচারী এবং মথুরাপুর ইউনিয়নের কৃষকগণ উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar