1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পেশাগত ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে লোহাগাড়া প্রেসক্লাবের দিনব্যাপী কর্মসূচি - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

পেশাগত ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে লোহাগাড়া প্রেসক্লাবের দিনব্যাপী কর্মসূচি

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৪৬ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে সাধারণ সভা এবং আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেলে লোহাগাড়ার আর্ক চুনতি রিসোর্ট-এ আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। পরে লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ-এর সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মো. বায়েজিদ-বিন-আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন, ডা. ইশতিয়াকুর রহমান এবং ডা. হোসাইন মুহাম্মদ ফয়সাল।
সাধারণ সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং সদস্যদের কল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত সদস্যরা ক্লাবের সার্বিক উন্নয়ন ও সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মূল্যবান মতামত প্রদান করেন।

সভা শেষে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত খেলায় দুই দলের খেলোয়াড়রা ক্রীড়াসুলভ মনোভাব, পারস্পরিক সম্প্রীতি ও বন্ধুত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ হয়।
খেলা উপভোগ করতে প্রেসক্লাবের সদস্যদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং কর্মব্যস্ততার মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও প্রেসক্লাবের পক্ষ থেকে সদস্যদের অংশগ্রহণে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের প্রতি অংশগ্রহণকারীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar