1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গল্প বলায় রাজশাহী বিভাগে সেরা চাটমোহরের জয়িতা - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

গল্প বলায় রাজশাহী বিভাগে সেরা চাটমোহরের জয়িতা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৮০ জন খবরটি পড়েছেন

মো: আরিফুল ইসলাম,
পাবনা জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ উপজেলা ও জেলা পর্যায়ের পর বিভাগীয় পর্যায়ে ‘গল্প বলা’ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জয়িতা আশরাফ। সে ব্যবসায়ী আশরাফুল হক জাঈদীর মেয়ে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বোঁথর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী ছাত্রী জয়িতা আশরাফ ‘গল্প বলা’ প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ে সেরা হওয়ার পর রাজশাহী বিভাগীয় পর্যায়ে বাছাইয়েও শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। গত ৯ জুন রাজশাহীতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জয়িতার গন্তব্য এবার ঢাকা। আগামী ১৬ জুন ঢাকাতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সে অংশ নেবে। জয়িতা পাবনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিশু ও বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠা বক্তা হিসেবেও প্রথম হয়।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকতারুজামান শিমু বলেন, চলতি প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় বোঁথর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী এই শিক্ষার্থী পাবনা জেলা পর্যায়ে তিনটি বিষয়ে সেরা হয়। এরমধ্যে ‘গল্প বলা’ প্রতিযোগিতায় রাজশাহী বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছে। তার এই সাফল্যে আমরা গর্বিত। জয়িতার জন্য শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করেছে। সে যেন দেশের সেরা হয় এজন্য সকলের দোয়া কামনা করছি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar