বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়ায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মাট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার সাইয়েদা
নাসরিন জাহান।
এসময় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়ামিন হোসেন, সাবেক পৌর সভার মেয়র আব্দুল হাই মনা প্রমুখ।
এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করে। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। তিন দিনব্যাপী এ মেলায় ৮ টি স্টল রয়েছে। এসব স্টলে উন্নত চাষাবাদের বিভিন্ন মডেল প্রদর্শন করা হচ্ছে।
বক্তরা এসময় বলেন, ক্লাইমেট স্মাট প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর ফলে আগামীর কৃষি হবে আধুনিক কৃষি।