1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রেমের টানে চীন থেকে নবীনগর, বিয়ের আশায় বাংলাদেশে জিয়াঐলি - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

প্রেমের টানে চীন থেকে নবীনগর, বিয়ের আশায় বাংলাদেশে জিয়াঐলি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৫৩ জন খবরটি পড়েছেন

ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া,প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রেমের এক ব্যতিক্রমী গল্প ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন এক মধ্যবয়সী ব্যক্তি। তবে স্থানীয়দের একটি অংশ বিষয়টিকে সন্দেহের চোখে দেখছেন এবং এটিকে প্রতারক চক্রের কর্মকাণ্ড হতে পারে বলেও মন্তব্য করছেন।

[newsletter_lock]

স্থানীয় সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের নীলনগর গ্রামের বাসিন্দা স্বপ্না আক্তারের সঙ্গে কয়েক বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় চীনের সিচুয়ান প্রদেশের লুজোউ শহরের বাসিন্দা জিয়াঐলির। অনলাইন যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক। ভাষা ও সংস্কৃতির দূরত্ব পেরিয়ে সেই সম্পর্ক ধীরে ধীরে প্রেমে রূপ নেয় বলে দাবি করেছেন স্বপ্না ও তার পরিবারের সদস্যরা।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে জিয়াঐলি বাংলাদেশে পৌঁছান। তার আগমনের খবর ছড়িয়ে পড়তেই নীলনগর গ্রামে উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে। অনেকেই বিদেশি নাগরিককে একনজর দেখতে স্বপ্নাদের বাড়িতে ভিড় করছেন।

স্বপ্না আক্তার জানান, জিয়াঐলি তাকে বিয়ে করার উদ্দেশ্যেই বাংলাদেশে এসেছেন। বিয়ের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তারা শিগগিরই আদালতে যাবেন। তিনি আরও বলেন, ইসলাম ধর্ম গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হবে।

এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা। কেউ এটিকে ভালোবাসার অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন, আবার কেউ পুরো বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করছেন। স্থানীয় কয়েকজনের দাবি, আন্তর্জাতিক পরিচয়ের আড়ালে কোনো প্রতারণার বিষয় জড়িয়ে আছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ বা অনিয়মের তথ্য পাওয়া যায়নি। ফলে প্রেমের টানে সুদূর চীন থেকে নবীনগরে আসা জিয়াঐলির এই যাত্রা আপাতত স্থানীয়দের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

[/newsletter_lock]

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar