1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৪৮ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ ডিজাস্টার রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ (জিআরডিআরআরআইবি) প্রকল্পের আওতায় “জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স ওরিয়েন্টেশন” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে এই প্রশিক্ষণ বা ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করা হয়।
এমবাসি অব সুইডেন ঢাকা ও ইউএন উইমেন এর সহযোগিতায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে নারী ও পুরুষের সমান অংশীদারিত্ব এবং জেন্ডারবান্ধব সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিন্দু নারী উন্নয়ন সংগঠন দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে।

জিআরডিআরআরআইবি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সেলিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পিআইও কর্মকর্তার প্রতিনিধি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জি. নাজমুল কবীর, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি সুমাইয়া জান্নাত। প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার ও ফোকাল কানিজ শাইমার সঞ্চালনায় অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রতাপ কুমার শীল।

আয়োজকরা জানান, উপকূলীয় অঞ্চল হিসেবে শ্যামনগর প্রাকৃতিক দুর্যোগের দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দুর্যোগকালীন এবং দুর্যোগ-পরবর্তী সময়ে নারীদের সুরক্ষায় এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ বাড়াতে এই জেন্ডার রেসপনসিভ সুশাসন অত্যন্ত জরুরি। ওরিয়েন্টেশনে স্থানীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে নারীদের নেতৃত্ব জোরদারকরণ এবং জেন্ডার সমতা বজায় রেখে টেকসই দুর্যোগ ঝুঁকি হ্রাসের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।
ওরিয়েন্টেশনে জিহা সদস্য, সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্যবৃন্দ, ইপিজি লিডার, স্থানীয় নারী নেত্রী, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar