1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৫৩ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে কিশোরগঞ্জ কালচারাল সোসাইটির উদ্যোগে “পলাশী ট্রাজেডি ও আজকের বাংলাদেশ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৪টায় জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভা প্রায় এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা পলাশীর পরাজয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, জাতির দুর্বলতা, বিভেদ ও স্বার্থপরতা একটি দেশকে গভীর সংকট ও বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। পলাশীর ঘটনা থেকে বর্তমান প্রজন্মের শিক্ষা গ্রহণ করে দেশপ্রেম, নৈতিকতা, সততা এবং জাতীয় ঐক্যের চর্চা করা প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ কালচারাল সোসাইটির উপদেষ্টা ও জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক রমজান আলী বলেন, “পলাশী ট্রাজেডি আমাদের শেখায় যে অভ্যন্তরীণ বিভেদ, মূল্যবোধের অবক্ষয় এবং বিশ্বাসঘাতকতা একটি জাতির জন্য কত বড় ক্ষতির কারণ হতে পারে। তাই আমাদের জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে।”
বক্তারা ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে বলেন, ইসলামের শিক্ষা মানুষকে সত্য, ন্যায়বিচার, আমানতদারিতা ও ভ্রাতৃত্ববোধের পথে পরিচালিত করে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে এসব মূল্যবোধ প্রতিষ্ঠিত হলে একটি শক্তিশালী, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সভায় উপস্থিত অতিথিরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কিশোরগঞ্জ কালচারাল সোসাইটির সভাপতি মাওলানা ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সাংবাদিক শামসুল আলম সেলিম, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা ওমর ফারুক এবং সমাজসেবক বুরহান উদ্দিন সুমন। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সুধীজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar