1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাবার অপেক্ষা, মায়ের আক্ষেপ আর থেমে যাওয়া একটি স্বপ্ন - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

বাবার অপেক্ষা, মায়ের আক্ষেপ আর থেমে যাওয়া একটি স্বপ্ন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১১০ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মহাসড়কের দুর্ঘটনার সংবাদ আমরা প্রায়ই পড়ি। কয়েক লাইনের খবরে লেখা থাকে—দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, একজন নিহত, কয়েকজন আহত। কিন্তু প্রতিটি দুর্ঘটনার পেছনে থাকে কিছু না বলা গল্প, কিছু অসমাপ্ত স্বপ্ন এবং কিছু আজীবনের কান্না।

মঙ্গলবার ছিল সুমাইয়া জান্নাতের নতুন জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের হোস্টেলে সিট বরাদ্দ হবে। পরিবারের বড় মেয়ে হিসেবে উচ্চশিক্ষার নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছিল সে। বাবা-মায়ের স্বপ্ন ছিল, মেয়েটি একদিন লেখাপড়া শেষ করে প্রতিষ্ঠিত হবে, সংসারের হাল ধরবে।
সকালে মা তাকে একটু দেরি করে বের হতে বলেছিলেন। কিন্তু হোস্টেলের কাজের তাড়া ছিল। দ্রুত নাস্তা করে বাড়ি থেকে বেরিয়ে যায় সুমাইয়া। কে জানত, সেই বের হওয়াটাই হবে জীবনের শেষ যাত্রা।

অন্যদিকে বাবা মাওলানা আরিফুর রহমানও রাঙ্গুনিয়া থেকে মেয়ের সঙ্গে দেখা করতে কলেজের পথে ছিলেন। একজন বাবা হয়তো ভাবছিলেন, মেয়ের নতুন জীবন শুরু হচ্ছে, পাশে দাঁড়াবেন, সাহস দেবেন। পথে মেয়ের খোঁজ নিতে ফোন করলেন। কিন্তু ফোনের ওপাশে ভেসে এলো অপরিচিত এক কণ্ঠ—“মোবাইলের মালিক বেঁচে নেই।” একজন বাবার জন্য এর চেয়ে নির্মম সংবাদ আর কী হতে পারে?

তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সুমাইয়া ছিল সবার বড়। পরিবারের সবচেয়ে বড় আশা, সবচেয়ে বড় স্বপ্ন। কিন্তু চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রক্তাক্ত বাস্তবতা মুহূর্তেই সবকিছু বদলে দিল।
সংবাদের মূল শিরোনামে থাকবে—‘দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত’। কিন্তু সংবাদের পেছনের সংবাদটি হলো—একজন বাবা আর কোনোদিন মেয়ের সঙ্গে দেখা করতে পারবেন না, একজন মা সারাজীবন ভাববেন, “আর পাঁচ মিনিট পরে বের হলে হয়তো মেয়েটা বেঁচে যেত”, আর একটি পরিবারের স্বপ্ন চিরদিনের জন্য থেমে গেল মহাসড়কের নিষ্ঠুর চাকার নিচে। মহাসড়কে আরেকটি দুর্ঘটনা ঘটেছে—এটাই সংবাদ। কিন্তু একটি পরিবারের সমস্ত ভবিষ্যৎ হারিয়ে যাওয়ার নামই সংবাদের পেছনের প্রকৃত সংবাদ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar