1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জাম ও অসামাজিক কাজে লিপ্ত ৩ জন আটক - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা শারদীয় দুর্গোৎসবে সামাজিক সম্প্রীতি দৃঢ় করার আহ্বান জানালেন সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান নতুন ডিভাইসে কেন পূর্ণ স্টোরেজ পাওয়া যায় না? নেপথ্যে দুই কারণ নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জাম ও অসামাজিক কাজে লিপ্ত ৩ জন আটক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৪৯ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
শনিবার (১৮ জুলাই, ২০২৬), বিকেল ৪টা ৭ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নড়াইলের লোহাগড়া বাজার এলাকায় একটি ফ্ল্যাট বাসায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ দুই নারী ও এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের একটি তিনতলা ভবনে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ তাদের হেফাজতে নেয়, তবে অভিযানের সময় এক যুবক কৌশলে পালিয়ে যায়।

আটককৃতরা হলেন উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামের আনিস সরদার (৩৫), শিফালী বেগম (৪০) ও সুরাইয়া খানম (১৮)। এছাড়া পালিয়ে যাওয়া যুবকের নাম তরিকুল মোল্লা, যিনি লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর বেপারী পাড়ার বাবু মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাট বাসায় অসামাজিক ও মাদক সংশ্লিষ্ট কার্যকলাপ চলছে এমন সন্দেহে শুক্রবার সন্ধ্যায় এলাকাবাসী সেখানে চড়াও হন। হাতেনাতে তিনজনকে আটক করা হলেও তরিকুল মোল্লা সুযোগ বুঝে পালিয়ে যান। এ সময় ওই বাসা থেকে ইয়াবা সেবনের বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেন স্থানীয়রা।

খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং উদ্ধারকৃত সরঞ্জামসহ তিনজনকে থানায় নিয়ে আসে।

লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বলেন, “আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হচ্ছে। পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar