1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নরসিংদীতে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নারীসহ ৪ জন নিখোঁজ - bdtelegraph24.com
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার চুনতিতে ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক সীরাত মাহফিলের সমাপনী আজ তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব: প্রধানমন্ত্রী প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ ও উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ ইরাক থেকে সৌদি আরবের তেল পাইপলাইনে ড্রোন হামলা, বন্ধ সরবরাহ নরসিংদীতে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নারীসহ ৪ জন নিখোঁজ ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে ৩ মাসব্যাপী অভিযানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে খাটের নিচে লুকানো অর্ধ লক্ষাধিক টাকার বিদেশি মদ উদ্ধার, আটক ১ পূর্ব সুন্দরবনে ট্রলারসহ ৪ বস্তা হরিণ শিকারের ফাঁদ জব্দ, পালিয়ে গেল শিকারীরা কুষ্টিয়ায় বাস-নছিমন সংঘর্ষে নিহত ১, আহত ২০ ইয়েমেনে হুতিদের ওপর হামলার অনুরোধ সৌদি যুবরাজের, প্রত্যাখ্যান ট্রাম্পের

নরসিংদীতে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নারীসহ ৪ জন নিখোঁজ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ জন খবরটি পড়েছেন

জেলা প্রতিনিধি
শনিবার (১২ সেপ্টেম্বর) ২০২৬, দুপুর ১২টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নারী ও শিশুসহ চারজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান চলমান থাকলেও প্রবল স্রোতের কারণে সন্ধ্যা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ ব্যক্তিরা হলেন গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোসা. শান্তা (১৬), টাঙ্গাইল সদর উপজেলার মো. শান্ত (২৪) এবং নরসিংদীর শিবপুর থানার সৌরভ (২০)। নিখোঁজদের মধ্যে তিনজন শিবপুরের লাখপুর গ্রামে মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ির সদস্যদের সঙ্গে ওই চারজন শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানার কারণে নদীর প্রবল স্রোতে তারা তলিয়ে যান। স্থানীয়রা তাদের উদ্ধারে ব্যর্থ হয়ে শিবপুর ফায়ার সার্ভিসকে খবর দেন।

শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান বলেন, “নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। আগামীকাল সকালে ভৈরব থেকে ডুবুরি দল এলে পুনরায় উদ্ধার অভিযান শুরু হবে।”

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সন্ধ্যা পর্যন্ত কোনো সন্ধান না মেলায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X