1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাভারে মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে স্লোগান দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

সাভারে মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে স্লোগান দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা ৪০ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঢাকার সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় মহাসড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে স্লোগান দিয়ে পিকআপ নিয়ে পালিয়ে গেছেন কয়েকজন দুর্বৃত্ত। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনার পর স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি পিকআপ থামিয়ে মহাসড়কের ওপর টায়ারে আগুন ধরিয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে সড়কে আতঙ্ক সৃষ্টি হয়। টায়ারে আগুন দেওয়ার পরপরই তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এবং একটি নির্দিষ্ট রায়ের বিরুদ্ধে শ্লোগান দিতে দিতে দক্ষিণ দিকে পালিয়ে যান। পরে স্থানীয়রা পানি ঢেলে আগুন নিভিয়ে মহাসড়ক থেকে বর্জ্য সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

শিমুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রুবেল শেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি রাস্তায় টায়ার জ্বলছে। স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয় ও রাস্তা পরিষ্কার করা হয়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, এই বিশৃঙ্খলার সঙ্গে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়িত থাকতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

তিনি আরও জানান, বর্তমানে উক্ত রুটে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar