1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান - bdtelegraph24.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
রবিবার (২০ সেপ্টেম্বর) ২০২৬, রাত ৮টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজায় চলমান পরিস্থিতিকে ‘ভয়াবহ, অন্যায্য এবং অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। সফরসঙ্গী শিল্পী ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়ার পর শনিবার ফিলাডেলফিয়ায় নিজের কনসার্টে প্রথমবারের মতো প্রকাশ্যে এ বিষয়ে কথা বলেন তিনি।

শনিবার ফিলাডেলফিয়ায় কনসার্ট শুরু করার সময় শিরান বলেন, ‘গাজায় যা ঘটছে, তা ভয়াবহ, অন্যায্য এবং অযৌক্তিক ও মাত্রাতিরিক্ত।’ ম্যাকলমোরকে ঘিরে বিতর্কের পর এটিই ছিল শিরানের প্রথম কনসার্ট। চলতি মাসে নিউ জার্সিতে একটি কনসার্টে ম্যাকলমোর ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেওয়ার পর বিতর্কের সূত্রপাত হয়।

কনসার্টে আবেগাপ্লুত শিরান দর্শকদের উদ্দেশে বলেন, ‘আমাকে কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে এবং নিতে হয়েছে ভুল সিদ্ধান্তও। এ জন্য আমি সত্যিই দুঃখিত।’ তার এই বক্তব্যের পর দর্শকেরা করতালি দিয়ে সাড়া দেন।

ম্যাকলমোরকে সমর্থন না করায় সমালোচকেরা শিরানের বিরুদ্ধে অবস্থান নেন। তাদের অভিযোগ, স্টেডিয়াম মালিকদের চাপের মুখে ম্যাকলমোরকে সমর্থন করেননি শিরান। এ ঘটনায় শিরানের অনুষ্ঠান বর্জনের ডাকও দেওয়া হয়। শনিবার কনসার্টের আগে ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডের বাইরে কয়েক ডজন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী সমবেত হয়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন।

এর আগে মঙ্গলবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে শিরান বলেন, ‘এই ভয়াবহ সংঘাত নিয়ে আমার ব্যক্তিগত মতামত রয়েছে। আমি প্রকাশ্যে কথা না বললেই যে আমার কোনো মতামত নেই, তা নয়।’ তবে তিনি আরও বলেন, ‘আমার অনুষ্ঠানে যারা আসেন, তারা কোনো রাজনৈতিক ফোরামে অংশ নিতে আসেন না।’

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলের সামরিক অভিযানে এ পর্যন্ত ৭৩ হাজার ৮০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধ ও ফিলিস্তিনিদের অধিকার নিয়ে বিষয়টি বিনোদন অঙ্গনেও ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar