1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে সিবিডি কপ -১৭ বিষয়ক কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু শ্যামনগরে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ শ্যামনগরে সিবিডি কপ -১৭ বিষয়ক কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভা মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে

শ্যামনগরে সিবিডি কপ -১৭ বিষয়ক কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৮ জন খবরটি পড়েছেন
ছবি। শ্যামনগরে সিবিডি কপ -১৭ বিষয়ক কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভা।

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সিবিডি কপ -১৭ ও জাতিসংঘের জলবায়ু সম্মেলন (ইউএনএফসিসিসি-কপ)-এ বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে একটি অর্থবহ পরামর্শ মূলক সংলাপ সৃষ্টির লক্ষ্যে উপকূলীয় ইকো সিস্টেম বাস্তুতন্ত্র পুনরুদ্ধার, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা এবং ন্যায্য সুবিধা নিশ্চিতকরণ বিষয়ে উপকূলীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা অগ্রধিকার ও সুপারিশ সমূহ নির্ধারণে সাতক্ষীরার শ্যামনগরে কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্লু ইকোনমি এ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পের আওতায়, অক্সফাম বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইড এর সহযোগিতায় বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরীতে ব্রেকিং দ্যা সাইলেন্সের আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, সিবিডি কপ জীববৈচিত্র্য সংরক্ষণ, জীবসম্পদের টেকসই ব্যবহার এবং জেনেটিক সম্পদ ব্যবহারের সুবিধা ও লাভের ন্যায্য বণ্টন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ আলোচনার ক্ষেত্র। জলবায়ু-ঝুঁকিপূর্ণ বাংলাদেশে সুন্দরবন, উপকূলীয় বাস্তুতন্ত্র, জলাভূমি ও স্থানীয় জনগোষ্ঠীর অধিকার রক্ষায় জাতীয় পর্যায়ে শক্তিশালী দাবি তুলে ধরা প্রয়োজন।
তাদের মতে, শুধু বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ নয়, এর সঙ্গে যুক্ত স্থানীয় মানুষের জীবিকা, অধিকার, অংশগ্রহণ এবং ন্যায্য সুফল বণ্টন নিশ্চিত করা গেলেই সুন্দরবন রক্ষার উদ্যোগ দীর্ঘমেয়াদি ও কার্যকর হবে।

ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প ব্যবস্থাপক মিরাজ উদ্দীন তালুকদার পরিচালনায় কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আযম মনির, গ্রীন কোয়ালিফিকেশনের সভাপতি কৃষ্ণনন্দ মুখার্জি, সিডিওর নির্বাহী পরিচালক আল ইমরান, ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প কর্মকর্তা আব্দুল খালেক, সিএনআরএস-এর প্রকল্প সমন্বয়কারী আরিফুল ইসলাম, ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়কারী সাখাওয়াত হোসেন, অ্যাকশন এইড বাংলাদেশের এলআরপিসি আব্দুল কাইয়ুম, বারসিক এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, কোডেক এর প্রতিনিধি শামসুল আরেফিন সুমনসহ ২০ জন সিবিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar