1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কালিয়াকৈরে ১৪৯ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ - bdtelegraph24.com
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ভারতে উচ্চস্বরে আজান: মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ শ্যামনগরে শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসির ফল প্রকাশের প্রস্তাব কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ ন্যাশনাল ব্যাংককে ১০ হাজার কোটি টাকা ঋণ দেবে সোনালী ব্যাংক নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী নেত্রকোণায় পুকুরপাড় থেকে ৫ লাখ ৬০ হাজার টাকার মাদক উদ্ধার কালিয়াকৈরে ১৪৯ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ কাউখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে গুজব ছড়ানোর বিষয়ে সতর্কবার্তা রাজশাহী রেঞ্জে অপরাধ পর্যালোচনা সভা: দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ নির্দেশ ডিআইজির

কালিয়াকৈরে ১৪৯ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৬ জন খবরটি পড়েছেন

শাকিল হোসেন, কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি
সোমবার (১২ অক্টোবর), দুপুর ১২টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজীপুরের কালিয়াকৈরে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার ১৪৯টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পূজামণ্ডপগুলোতে ভক্তদের নির্বিঘ্নে যাতায়াত, সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোকসজ্জা, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা এবং স্বেচ্ছাসেবক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার ও জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা সভায় সভাপতিত্ব করেন। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম তালুকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা বলেন, “প্রতি বছরের মতো এবারও শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্ন রাখা, নারী ও শিশুদের বিশেষ সুরক্ষা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে।”

তিনি পূজা উদযাপন শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি, আয়োজক এবং স্থানীয় বাসিন্দাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar