মো: আরিফুল ইসলাম,
পাবনা জেলা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং বৃহত্তর ঢাকা-৪ ও ৫ আসনের বারবার নির্বাচিত সাবেক জনপ্রিয় সংসদ সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ ১৩ ই অক্টোবর মঙ্গলবার রাত ৮ টা ১০ মিনিটে ইন্তেকাল করেছেন। তাঁর এই চিরবিদায় পরিবার, রাজনৈতিক সহকর্মী এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষীর জন্য এক অপূরণীয় ক্ষতি।
তিনি ছিলেন রাজনীতির মাঠের এক প্রকৃত সিংহ পুরুষ। অন্যায়ের কাছে তিনি কখনোই মাথা নত করেননি বা কোনো অন্যায়কে প্রশ্রয় দেননি। একজন অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ হিসেবে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি দেশ, দল ও জনগণের কল্যাণে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে গেছেন।
ক্ষমতা বা পদ নয়, মানুষের প্রতি নিখাদ ভালোবাসাই যে একজন নেতাকে আজীবন বাঁচিয়ে রাখে, আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর স্মৃতি ও কর্ম সবসময় আমাদের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে।
মহান আল্লাহর দরবারে বিনীত প্রার্থনা, তিনি যেন মরহুমের রুহের মাগফিরাত দান করেন। হে আল্লাহ! আপনি তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে জান্নাতের সুশীতল টুকরো ও নূরে পরিপূর্ণ করে দিন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন। আমীন।