1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে নছিমনের ধাক্কায় ভাই-বোনের মৃত্যু - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

যশোরে নছিমনের ধাক্কায় ভাই-বোনের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২৮ জন খবরটি পড়েছেন

উপজেলা প্রতিনিধি, ঝিকরগাছা
মঙ্গলবার (২০ অক্টোবর) ২০২৬, সকাল ১০টা ৫৪ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের ঝিকরগাছায় দুর্গাপূজা দেখতে বেরিয়ে নছিমনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকায় গরু বহনকারী নছিমনের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো মিশ্রীদেয়াড়া গ্রামের যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)। সোমবার বিকেলে সাধন কুমার তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে পূজামণ্ডপ পরিদর্শনে বের হন। তাদের বহনকারী ভ্যানটি ফুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গরুবোঝাই নছিমন সেটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে ঘটনাস্থলেই দুই ভাই-বোনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় শিশুদের বাবা-মা সামান্য আঘাত পেলেও অক্ষত অবস্থায় বেঁচে যান। তবে দুই সন্তানকে হারিয়ে তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন। এছাড়া সংঘর্ষে নছিমন চালক ও এক যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চালকের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, “দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar