1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সংকটময় মুহূর্তে রোগীকে নিজের রক্ত দিয়ে জীবন বাঁচালেন চিকিৎসক - bdtelegraph24.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আসামে উচ্ছেদ অভিযান: মসজিদসহ গুঁড়িয়ে দেওয়া হলো শত শত মুসলিম পরিবারের ঘরবাড়ি কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া চার দিন গ্যাস সরবরাহ বন্ধের তথ্য গুজব: পেট্রোবাংলা নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১, আহত ১ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল নাজিরপুর পল্লী জাগরণ উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করার উদ্যোগ ডেপুটি স্পিকারের নাসিরনগরে অটোচালক হত্যার মূল আসামি গ্রেফতার, ঘটনাস্থল দেখালেন ঘাতক ফান্দাউক পণ্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও নতুন একাডেমিক ভবন শুভ উদ্বোধন বাঘারপাড়ায় মা-ছেলেকে হত্যার রহস্য উদঘাটন, স্বামী আটক কারমাইকেল কলেজের সাবেক শিক্ষার্থী নাসির উদ্দিন ৪৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে যোগদান

সংকটময় মুহূর্তে রোগীকে নিজের রক্ত দিয়ে জীবন বাঁচালেন চিকিৎসক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৩১ জন খবরটি পড়েছেন

উপজেলা প্রতিনিধি
সোমবার (২ নভেম্বর) ২০২৬, সন্ধ্যা ৬টা ৩৮ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে নিজের রক্ত দিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহিদুল ইসলাম তুহিন। গত ৩১ অক্টোবর ‘ইনকমপ্লিট অ্যাবরশন’ নিয়ে ভর্তি হওয়া ওই গর্ভবতী নারীর শরীরে হিমোগ্লোবিনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে গেলে জরুরি ভিত্তিতে রক্তদানের প্রয়োজন পড়ে। রোগীর স্বজনরা রক্ত জোগাড় করতে ব্যর্থ হলে মানবিক দৃষ্টান্ত স্থাপন করে চিকিৎসক নিজেই রক্তদান করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, ভর্তি হওয়া ওই রোগীর রক্তের গ্রুপ ছিল ‘এ পজিটিভ’। পরীক্ষা-নিরীক্ষায় তাঁর শরীরে রক্তশূন্যতা ও রক্তক্ষরণ ধরা পড়লে চিকিৎসকেরা দ্রুত রক্ত দেওয়ার পরামর্শ দেন। পরদিন সকাল পর্যন্ত রক্তের ব্যবস্থা করতে না পেরে স্বজনরা দিশেহারা হয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে ডা. মাহিদুল ইসলাম তুহিন নিজের রক্তের গ্রুপ রোগীর সঙ্গে মিলে যাওয়ায় রক্তদানের সিদ্ধান্ত নেন।

নিজের এই উদ্যোগের বিষয়ে ডা. মাহিদুল ইসলাম তুহিন বলেন, “একজন চিকিৎসক হিসেবে রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি জীবন বাঁচানোর চেষ্টায় পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। নিজের রক্তের গ্রুপ মিলে যাওয়ায় আমি রক্ত দিয়েছি, তবে জরুরি প্রয়োজনে রক্তদাতা না পাওয়ার বিষয়টি উদ্বেগের।”

স্বেচ্ছাসেবী নেটওয়ার্কের আহ্বান

রক্তদানের পর ডা. মাহিদুল ইসলাম তুহিন সামাজিক যোগাযোগমাধ্যমে উজিরপুরে জরুরি প্রয়োজনে রক্তদাতা না পাওয়ার সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, শুধু নিজের রক্ত দিয়ে সব সময় পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়।

তিনি বলেন, “এ পরিস্থিতি মোকাবিলায় উজিরপুরে একটি সক্রিয় স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন গড়ে তোলা প্রয়োজন। জরুরি প্রয়োজনে রক্তদাতাদের সঙ্গে যোগাযোগের কার্যকর নেটওয়ার্ক তৈরির জন্য আমি স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহযোগিতা কামনা করছি।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar