1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হাজার কোটি টাকার মালিক ও মিমকে জীবনসঙ্গী করার আকুতি, পাগলা মসজিদের দানবাক্সে চিঠি - bdtelegraph24.com
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

হাজার কোটি টাকার মালিক ও মিমকে জীবনসঙ্গী করার আকুতি, পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩৯ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ, শনিবার (২১ নভেম্বর), রাত ৮টা ৩০ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেছে এক অদ্ভুত চিঠি। চিঠিতে এক ব্যক্তি নিজেকে হাজার কোটি টাকার মালিক হিসেবে দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করেন এবং মিম নামের এক তরুণীকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার প্রার্থনা জানান। শনিবার (২১ নভেম্বর) সকালে চার মাস ২৫ দিন পর মসজিদের ১৫টি দানবাক্স খোলার সময় এই চিঠিটি উদ্ধার করা হয়।

জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের নেতৃত্বে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। দানবাক্স থেকে এবার ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। এ ছাড়া বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

চিঠিতে লেখা হয়েছে, ‘হে আল্লাহ, আমার জীবনের গুনাহ মাফ করে দেন। আমাকে একটা সুন্দর জীবন দান করেন। আমাকে হাজার কোটি টাকার মালিক করে দিন। মিমকে আমার জীবনসঙ্গী হিসেবে দিয়ে দিন। পবিত্র মাহে রমজান মাসে আমাদের বিয়ে দিয়ে দিন।’ চিঠির নিচে প্রেরক হিসেবে ‘আবু সাঈদ + মিম’ নাম লেখা রয়েছে।

দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণি-পেশার মানুষ মনের বাসনা পূরণ ও বিপদ থেকে মুক্তির আশায় পাগলা মসজিদে দান করেন। দানের অর্থের সঙ্গে প্রায়ই ভক্তদের এমন আবেগ ও প্রার্থনাভরা চিঠি পাওয়া যায়। টাকা গণনার জন্য মসজিদের দ্বিতীয় তলার মেঝেতে এসব অর্থ স্তূপ করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar