1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সীমান্ত এলাকা পরিদর্শন করছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা - bdtelegraph24.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় পাঠাগার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা সীমান্ত এলাকা পরিদর্শন করছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা শ্যামনগরে উপকূলীয় প্রেসক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নবীনগর বিএনপি নেতা আশরাফ হোসেন রাজু আর নেই মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে সামরিক বাহিনীর বিমান হামলা, নিহত ২১ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলে অবসরে যাচ্ছেন মুশফিকুর রহিম বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের চতুর্থ কার্যনির্বাহী কমিটি প্রকাশ:নেতৃত্বে নাজিম-সাগর বেরোবি ও কারমাইকেল কলেজের পঞ্চগড়ের শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ, ৩–০ গোলে জয় কারমাইকেলের আশুগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনে সেলিম-খোকন-মামুন বিজয়ী আগামী এপ্রিলে ঢাকায় শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা

সীমান্ত এলাকা পরিদর্শন করছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, রাত ৮:৫৫

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতাকে সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তের স্থল সীমান্ত-সংলগ্ন এলাকায় দেখা গেছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণার প্রেক্ষিতে তারা এই এলাকাগুলো পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের শীর্ষ নেতারা নভেম্বর মাসে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার বিভিন্ন সীমান্ত এলাকায় যান। গত ২২ নভেম্বর পেট্রাপোল এবং ২৫ নভেম্বর আখাউড়া সীমান্ত এলাকায় তাদের উপস্থিতি দেখা যায়। জাহাঙ্গীর কবীর নানক, আলাউদ্দিন নাসিম ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ সাত-আটজন নেতা এসব এলাকায় সফর করেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, “নেত্রী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এর প্রেক্ষিতে সেখানে যাতায়াতের ব্যবস্থা ও সীমান্ত এলাকার পরিস্থিতি বোঝার চেষ্টা করছি আমরা। আরও কয়েকটি জায়গায় যাওয়ার পরিকল্পনা আছে।”

দলীয় সূত্র জানায়, শেখ হাসিনা স্থলপথে দেশে ফিরলে কোন সীমান্ত দিয়ে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আনা সম্ভব, তা যাচাই করতেই এই পরিদর্শন। তবে তারা ভারতীয় নিরাপত্তা বলয়ের ভেতরে প্রবেশ করেননি। এছাড়া ত্রিপুরায় অবস্থানরত দলটির অন্যান্য নেতাদের সঙ্গেও তারা বৈঠক করেছেন।

এদিকে, ভারত থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতা-কর্মী ইতোমধ্যে বাংলাদেশে ফিরে গেছেন বলে জানা গেছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, “আমরা দেশে ফেরার জন্য উন্মুখ হয়ে আছি। বিভিন্ন দেশে অবস্থানরত দলীয় কর্মী ও সমর্থকরা ধাপে ধাপে ফিরছেন।”

অন্যদিকে, মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ভারত সরকার এখনো কোনো সাড়া দেয়নি। এছাড়া বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। আইনি জটিলতা সত্ত্বেও আওয়ামী লীগের নেতারা তাদের নেত্রীর প্রত্যাবর্তনের প্রস্তুতি অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন। সুত্র-বিবিসি

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar