প্রিন্স মন্ডল অলিফ, স্টাফ রিপোর্টার। বাগেরহাটের ফকিরহাটে পেট্রল পাম্পে প্রবেশের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. ইয়াছিন শেখ (৫৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের পাগলা-শ্যামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার সাতশৈয়া গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান,ইয়াছিন শেখ মোটরসাইকেলে করে একটি ফিলিং স্টেশনে ঢুকছিলেন।এ সময় দ্রুতগতির একটি বাস তাকে আঘাত করলে তিনি গুরুতর জখম হন ।স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়। সংঘর্ষে মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
কুমিল্লা সংবাদদাতা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-এর কুমিল্লার নিমসার, দাউদকান্দি ও চান্দিনায় পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ছয়জন।
শুভ কর্মকার,সাদুল্লাহপুর সংবাদদাতা। আসন্ন ঈদকে সামনে রেখে নলডাঙ্গায় সড়ক শৃঙ্খলা বজায় রাখা এবং যানজট নিরসনের লক্ষ্যে বিশেষ ট্রাফিক কার্যক্রমের উদ্বোধন