1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পদুয়ার বাজার ট্রেন-বাস দুর্ঘটনা: কারণ খুঁজতে তিন তদন্ত কমিটি - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

পদুয়ার বাজার ট্রেন-বাস দুর্ঘটনা: কারণ খুঁজতে তিন তদন্ত কমিটি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৯১ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় ভয়াবহ ট্রেন ও বাস দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ দুটি এবং জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

রেলওয়ে কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, গেটম্যানের সঙ্গে ঢাকাগামী মেইল ট্রেনের যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পদুয়ার বাজার রেলক্রসিংয়ের গেটম্যান হেলাল উদ্দিনসহ দুজনকে বরখাস্ত করা হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম রেললাইনের এই ক্রসিংয়ে সার্বক্ষণিক একজন গেটম্যান সিগন্যালের দায়িত্বে থাকেন। রোববার ভোরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনটির সঙ্গে গেটম্যানের কোনো যোগাযোগ ছিল না। গেট না নামানোর কারণে ‘মামুন পরিবহন’ নামে একটি বাস রেলক্রসিংয়ে উঠে গেলে ট্রেনটি বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ১২ জন নিহত হন এবং আহতদের স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ট্রেনটি বাসটিকে ধাক্কা দিয়ে প্রায় আধা কিলোমিটার দূরে নিয়ে যায় বলেও জানা গেছে।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বলেন, ঢাকাগামী প্রতিটি ট্রেন লালমাই স্টেশন অতিক্রম করার পর পদুয়ার বাজার রেলক্রসিংয়ের গেটম্যান সিগন্যাল পান এবং তখন গেট নামিয়ে দেন। কিন্তু ঢাকা মেইল ট্রেনের সঙ্গে গেটম্যানের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে গেটম্যানদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

এদিকে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, নিহত ১২ জনের মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছানোর জন্য প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar