1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুমিল্লায় মহাসড়কে প্রাণ গেল স্কুলছাত্রসহ ৫ জনের - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

কুমিল্লায় মহাসড়কে প্রাণ গেল স্কুলছাত্রসহ ৫ জনের

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১০৬ জন খবরটি পড়েছেন

কুমিল্লা সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-এর কুমিল্লার নিমসার, দাউদকান্দি ও চান্দিনায় পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ছয়জন। বুধবার ভোররাত ও সকালে জেলার বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কুমিল্লার নিমসার বাজার সংলগ্ন ইউ-টার্ন এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি যানবাহনের চাপায় নোয়াখালীর জহিরুল ইসলাম ও মেহেরপুর জেলার সোহেল রানা নিহত হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

অন্যদিকে, ভোররাতে দাউদকান্দি উপজেলার কানড়া এলাকায় মেলা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই অটোরিকশা চালক নিহত হন। নিহতরা হলেন সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) এবং মো. নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, একটি সিএনজিচালিত অটোরিকশায় চালকসহ ছয়জন মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। উল্টো পথে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই চালকের মৃত্যু হয় এবং আরও চারজন আহত হন।

আহতরা হলেন মো. নবীর হোসেন (৩৮), মো. কাওসার (৪০), ইসমাইল (৩৭) ও মো. সাগর মিয়া (৩৫)। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে কুমিল্লার চান্দিনা উপজেলার বড় গোবিন্দপুর এলাকায় পৃথক আরেকটি দুর্ঘটনায় নবম শ্রেণির শিক্ষার্থী তাইম (১৫) নিহত হয়েছে। প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে চান্দিনা কাঠের পোল এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী লরির চাপায় তার মৃত্যু হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল বাহার মজুমদার জানান, মহাসড়কে গাড়ির চাপায় এসব দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘাতক গাড়িগুলো শনাক্তের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar