1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কপোতক্ষ নদে ডুবুরি মিজান নিখোঁজ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

কপোতক্ষ নদে ডুবুরি মিজান নিখোঁজ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩২ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগরের গাবুরার মেগা প্রকল্পের কাজে ব্যবহৃত বালু পরিবহণের বলগেটের (পল্টন)স্থাপনে কপোতক্ষ নদে নোঙ্গর খুঁজতে গিয়ে মিজানুর রহমান সরদার (২২) নামের এক ডুবুরী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিখোঁজ মিজানুর রহমান সরদার খুলনার ৫ নং ঘাট এলাকার দুলাল সরদারের ছেলে। সে পেশায় একজন ডুবুরি বলে জানা গেছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে গাবুরার পার্শেমারি টেকেরহাটে কপোতাক্ষ নদীতে এই ঘটনা ঘটে।

এদিকে, গতকাল সোমবার নিখোঁজ মিজানুরের খোঁজ না পাওয়ায় আজ মঙ্গলবার সকালে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুজ্জামানের নেতৃত্বে একটি ডুবুরি দল মিজানের উদ্ধার অভিযানে আসে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী প্রিন্স রেজা জানান, খবর পাওয়ার সাথে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং ঘটনার পর থেকে তিনি ঘটনাস্থলে থেকে সার্বিক খোঁজখবর নিচ্ছেন।

উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান বলেন, আমরা সোমবার রাতে খবর পাই গাবুরা কপোতাক্ষ নদীর টেকেরহাট নামক স্থানে সোমবার দুপুরে মিজান সরদার নোঙ্গর খুঁজতে গিয়ে তলিয়ে গিয়েছে। এ খবরে আমরা সাতক্ষীরা থেকে মঙ্গলবার সকালে এসে উদ্ধার অভিযান শুরু করি‌। সেখান থেকে এখনো পর্যন্ত উদ্ধার অভিযান চলছে।

এদিকে, মিজানের নিখোঁজ হওয়া খবর শুনে খুলনা থেকে তার পিতাসহ পরিবারের সদস্যরা সোমবার রাতে ঘটনাস্থলে ছুটে আসেন। নিখোঁজ মিজানের পিতা দুলাল সরদার বলেন, সোমবার আমার ছেলে মিজান শ্যামনগরের গাবুরা কপোতাক্ষ নদীতে ডুবে নিখোঁজ হওয়ার খবরে আমরা ছুটে এসেছি খোঁজাখুঁজি করতেছি ছেলের দেহটা পাই কিনা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar