1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় প্রত্নতাত্তিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম উদ্বোধন - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

বাঘারপাড়ায় প্রত্নতাত্তিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩২ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। যশোরের বাঘারপাড়া উপজেলায় প্রত্নতাত্তিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বছরের এই জরিপ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রত্নতত্ত অধিদপ্তর খুলনা বিভাগীয় আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জরিপ টিমের সদস্য বাগেরহাট জাদুঘরের কাস্টোডিয়ান মো. জায়েদ, রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি জাদুঘরের কাস্টোডিয়ান মো. আল আমিন, ফিল্ড অফিসার মোসা. আইরিন পারভীন,
সহকারী কাস্টোডিয়ান মো. হাসানুজ্জামান, সহকারী কাস্টোডিয়ান আরিফুর রহমান, আঞ্চলিক দপ্তর খুলনার ফটোগ্রাফার মো. মোজাহার হোসেন, মার্কসম্যান এনামুল হোসেনসহ গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আঞ্চলিক পরিচালক খুলনার নেতৃত্বে ঐতিহাসিক গ্রান্ডট্রাংক রোড অনুসন্ধানের মাধ্যমে জরিপ দলটি কার্যক্রম শুরু করে। জরিপ কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৩-২০২৪ অর্থবছর থেকে যশোর জেলায় প্রত্নতাত্তিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম শুরু হয়। গত অর্থ বছরে জরিপ কার্যক্রমের আওতায় এ জেলার সদর ও মণিরামপুর উপজেলায় প্রত্নতাত্তিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করে শতাধিক নিদর্শন আবিষ্কার, চিহ্নিত ও নথিভুক্ত করেছে। চিহ্নিত স্থাপনার মধ্যে রয়েছে মসজিদ, মন্দির, মঠ ও সমাধি, আবাসিক স্থাপনা, প্রাচীন সেতু,নীলকুঠি, জমিদারবাড়ি ও প্রত্নতাত্তিক ঢিবি উল্লেখযোগ্য।

উল্লেখ্য ২০২৪-২০২৫ অর্থবছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাথে সম্পাদিত প্রত্নতত্ত অধিদপ্তরের বাৎসরিক কর্মসম্পাদন চুক্তির আওতা স্থাবর পুরাকীর্তি অনুসন্ধান এবং প্রত্নতত্ত অধিদপ্তরের মাঠগবেষণা কর্মের অংশ
হিসেবে ২০১৪ সাল থেকেই যথারীতি জরিপ ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে প্রত্নতত্ত অধিদপ্তর।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar