1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুই দিন পর ভেসে উঠলো নিখোঁজ মিজানের মরদেহ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

দুই দিন পর ভেসে উঠলো নিখোঁজ মিজানের মরদেহ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৬ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় মেগা প্রকল্পের কাজে ব্যবহৃত বালু পরিবহনের বলগেটের (পল্টন) নোঙর খুঁজতে গিয়ে কপোতাক্ষ নদীতে ডুবে যাওয়ার দুই দিন পর নিখোঁজ মিজানুরের মরদেহ চরে ভেসে উঠেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে ভেসে যাওয়া ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে মিজানুরের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। এরপর স্থানীয়রা ঘটনাস্থলে থাকা মিজানের পিতাসহ পরিবারের সদস্যদের খবর দেয়। এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর) গাবুরার পার্শেমারি টেকেরহাটে নিখোঁজ হন মিজানুর।

নিখোঁজ মিজানুর রহমান সরদার খুলনার ৫ নম্বর ঘাট এলাকার দুলাল সরদারের ছেলে। পেশায় তিনি একজন ডুবুরি। নিখোঁজ মিজানকে উদ্ধারে এদিন সকাল থেকে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। খবর পেয়ে খুলনা ও সাতক্ষীরা সার্ভিসের দুটি ডুবুরি দল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। কিন্তু দীর্ঘ চেষ্টা চালিয়েও মিজানুর মরদেহ উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল। এরপর রাত হওয়ায় উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়। এরই মধ্যে বুধবার ভোর সাড়ে ৬টার দিকে ডুবে যাওয়া স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে গাবুরার গাগড়ামারি নামক স্থানে কপোতাক্ষ নদের চরে নিখোঁজ মিজানুরের লাশ ভেসে উঠে। এরপর স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়।

সাতক্ষীরা ফায়ার সর্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ সাইফুজ্জামান জানান, সাতক্ষীরা এবং খুলনার দুটি দল মিজানুরের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছে। কিন্তু আমাদের চেষ্টা সফল হয়নি। পরে সন্ধ্যা হয়ে যাওয়া আলোর স্বল্পতায় উদ্ধার কাজ বন্ধ করে দেওয়া হয়। তিনি আরও জানান, সকাল বেলা আবারো উদ্ধার কাজে যেতে চাইলে সংবাদ পাই নিখোঁজ মিজানুরের লাশ ভেসে যাওয়া স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ভেসে উঠেছে। খবর পেয়ে সেখানে আমাদের টিমের সদস্যদের পাঠানো হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar