1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোবাইল ফোন বিস্ফোরণে চিকিৎসকের মৃত্যু - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

মোবাইল ফোন বিস্ফোরণে চিকিৎসকের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৫ জন খবরটি পড়েছেন

ময়মনসিংহ নগরীতে বিছানায় মাল্টিপ্লাগ নিয়ে মোবাইল ফোন চার্জে রেখে ঘুমিয়ে থাকা তারিকুল আলম নোমান (৪২) নামে এক চিকিৎসকের মুঠোফোন বিস্ফোরণে মৃত্যু হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোরের দিকে ময়মনসিংহ নগরীর জমির মুন্সি লেন এলাকার তার নিজ বাসায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

তারিকুল আলম নগরীর জমির মুন্সি এলাকার মৃত তাহের উদ্দিনের ছেলে। শুক্রবার ভোর রাত ৪টার দিকে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্বজনরা জানায়, মুঠোফোনটি বিস্ফোরিত হয়ে দগ্ধ হন ঘুমন্ত তারিকুল। এতে ওই চিকিৎসকের দুই হাত, বুক, নাক-মুখ পুড়ে যায়। ভোর চারটার দিকে কক্ষ থেকে পোড়া গন্ধ আসে। এ অবস্থায় পরিবারের লোকজন দরজা খুলে তারিকুল ইসলামকে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যান।

নিহতের ভাই তাসরিকুল আলম আজ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে ময়নাতদন্ত ছাড়া লাশ নেওয়ার আবেদন করেন। চিকিৎসক মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ কথা বলতে রাজি হননি।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান জানান, রাত ১টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনের মতো অস্ত্রোপচার শেষে বাসায় ফেরেন চিকিৎসক। পরিবারের অন্য সদস্যদের বিরক্ত না করে তিনি আলাদা রুমে ঘুমাতে যান। বিছানার পাশে রাখা মাল্টিপ্লাগে নিজের মুঠোফোন চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েন।

ওসি জানান, আমরা ধারণা করছি চার্জে থাকা অবস্থায় মোবাইল ফোনটি বিস্ফোরণ হয়ে শরীরে আগুন ধরে যায়। পরিবারের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কি কোম্পানির মোবাইল ছিল তা জানা যায়নি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar