1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে নীলডুমুর ১৭ বিজিবি টহল - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে নীলডুমুর ১৭ বিজিবি টহল

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৩১ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।  আসন্ন দুর্গা পূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বজায় ও জনমনে আস্থা বৃদ্ধিতে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির পূজা মন্ডপ পরিদর্শন করেছে। আগামী ০৮ই অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় পূজা, দুর্গাপূজা পূজা অনুষ্ঠিত হবে। উক্ত পূজা উপলক্ষ্যে ০২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকা হতে পূজামন্ডপ সমূহে টহল কার্যক্রম আরম্ভ হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নীলডুমুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ০৮ কিঃমিঃ এর মধ্যে সাতক্ষীরা জেলার দেবহাটা ১৫টি, কালিগঞ্জ ১৬টি ও শ্যামনগর উপজেলায় ০৮টি সর্বমোট ৩৯টি পূজামন্ডপ রয়েছে। উক্ত এলাকায় কর্তব্যরত বিজিবি টহলদলকে ০২টি টাক্সফোর্সে বিভক্ত করে ০৪ প্লাটুন বিজিবি সদস্য দ্বারা ০৮টি সেকশনে ভাগ করে পূজামন্ডপসমূহ ও এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখা ও জনমনে আস্থা বৃদ্ধিতে টহল পরিচালনা কার্যক্রম চলমান রয়েছে। 

এছাড়াও পূজা মন্ডপের সভাপিত, কমিটির সদস্য, স্থানীয় গন্যমান্য বক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, চেয়ারম্যান, মেম্বার, ইমাম এবং হিন্দু ধর্মাবলম্বীদের সাথে প্রয়োজনীয় মত বিনিময় করেন। বেইজ ক্যাম্প হতে পূজামন্ডপ সমূহে ৩০ মিনিটে পৌঁছানোর বিষয়টি পর্যবেক্ষন করছে। যে সকল পূজামন্ডপে পৌছাতে ৩০ মিনিটের বেশী সময় প্রয়োজন হবে সে সকল পূজামন্ডপের নিকটবর্তী স্থানে বেইজ ক্যাম্প স্থাপন করা হবে। দায়িত্বপূর্ণ এলাকার পূজামন্ডপ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সাথে যোগাযোগ, পূজা কমিটির সাথে যোগাযোগ করত টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar