1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ময়মনসিংহে সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে নিহত ১,দগ্ধ ৬ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

ময়মনসিংহে সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে নিহত ১,দগ্ধ ৬

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৮৫ জন খবরটি পড়েছেন

ময়মনসিংহ নগরীতে সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় একটি প্রাইভেটকারে আগুন লেগে ঘটনাস্থলেই এক চালক পুড়ে অঙ্গার হয়েছেন এবং দগ্ধ হয়েছেন ছয়জন। সোমবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রহমতপুর বাইপাস এলাকায় আজাহার সিএনজি ও পেট্রোলিয়াম কনভারসন পাম্পে এলপিজি গ্যাসবাহী টাঙ্কার থেকে গ্যাস আনলোড করার সময় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত প্রাইভেটকার চালকের নাম হিমেল। তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোফাজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর আড়াইটার দিকে নগরীর রহমতপুর বাইপাস মোড়ে লিকেজ থেকে ওই ফিলিং স্টেশনে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ও পড়ে আরও চারটি ইউনিট চেষ্টা চালিয়ে দেড় ঘণ্টা পর বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় এক একটি প্রাইভেটকারের ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ছয়জন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস। সময় নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar