1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাতক্ষীরা জেলাকে দুর্নীতি এবং অপরাধমুক্ত করার আহ্বান জেলা প্রশাসকের  - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

সাতক্ষীরা জেলাকে দুর্নীতি এবং অপরাধমুক্ত করার আহ্বান জেলা প্রশাসকের 

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১২৭ জন খবরটি পড়েছেন
ছবি।। সরকারি কর্মকর্তা কর্মচারীসহ সুধীজনের সাথে মতবিনিময় সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক-বিডিটেলিগ্রাফ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শ্যামনগর উপজেলাসহ সাতক্ষীরা জেলাকে দুর্নীতি ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহমেদ। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শ্যামনগর উপজেলায় কর্মরত সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় সুধীজনের সাথে মতবিনিময় কালে তিনি এ আহ্বান জানান।

শ্যামনগরউপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. সঞ্জীব দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দল জনপ্রতিনিধি শিক্ষক প্রতিনিধিসহ ইমাম ও পুরোহিত সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মত বিনিময় সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক স্বচ্ছতার ভিত্তিতে মৌলিক দায়িত্ব পালনের নির্দেশনা দেন। এছাড়া ঘুষ ও দুর্নীতি মুক্ত থেকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সর্বোচ্চ আন্তরিকতা ও সেবার মান নিয়ে কাজ করার আহ্বান জানান। একই সাথে জেলার বিভিন্ন অফিস এমনকি ইউনিয়ন পর্যায়ে সরকারি সেবা দানকারী প্রতিষ্ঠান আংশিক পরিদর্শনেরও ঘোষণা দেন। এ সময় জেলা প্রশাসক স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের বক্তব্য শোনেন এবং মাদক ক্রয় বিক্রয়সহ অপরাধমূলক তৎপরতা বন্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস ব্যক্ত করেন। 

মতবিনিময় সভায় অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতে আমির মাওলানা আব্দুর রহমান, সাবেক ছাত্রনেতা অধ্যাপক আবু সাঈদ, প্রেসক্লাব সভাপতি সামিউল মনির, ছাত্র প্রতিনিধি রুহুল আমিন, এনজিও প্রতিনিধি মারুফ হোসেন মিলন প্রমূখ।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, পরবর্তী দিন থেকে বাজারগুলোতে পন্যের মূল্য তালিকা টানাতে হবে। এছাড়া বাংলাদেশে কোন সংখ্যালঘু নেই-উল্লেখ করে তিনি বলেন এদেশে বসবাসকারীরা সবাই বাংলাদেশী। ধর্ম শুধু আনুষ্ঠু আনুষ্ঠানিকতা নয়- উল্লেখ করে প্রত্যেক ধর্মের অনুসারীদের ধর্মীয় অনুশাসনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখারও আহ্বান জানান রাজনৈতিক বিবেচনায় টিসিবিসহ সরকারি খাদ্য বান্ধব কর্মসূচিতে সুবিধা ভোগীর তালিকা সংস্কারের বিষয়ে তিনি উপস্থিত ব্যক্তিদের আশ্বস্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar