1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে সন্ধ্যার পর শিক্ষার্থীদের অপ্রয়োজনে ঘোরাঘুরি বন্ধে প্রশাসনের উদ্যোগ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

অভয়নগরে সন্ধ্যার পর শিক্ষার্থীদের অপ্রয়োজনে ঘোরাঘুরি বন্ধে প্রশাসনের উদ্যোগ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১২৭ জন খবরটি পড়েছেন

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি। সন্ধ্যার পর যত্রতত্র শিক্ষার্থীদের আড্ডা ও অপ্রয়োজনে ঘোরাঘুরি বন্ধ করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে ঐক্যবদ্ধ প্রতিহতের চেষ্টা করাসহ নূরবাগ এলাকায় ফুটপাত দখলমুক্ত করণের পাশাপাশি যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, ট্রাকে কয়লা বা বালি ভর্তি করার পর মহাসড়কে চলাচলে ত্রিপল বা কাপড় ব্যবহার করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাচীর ঘেঁষে অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর ব্যবস্থা গ্রহণ করাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে আইনশৃঙ্খলা সভা থেকে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক,থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, অভয়নগর থানার ওসি মো. এমাদুল করিম, নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খান, হেফাজতে ইমলাম অভয়নগর থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এসএম ফারুক আহমেদ, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ, নির্বাহী সদস্য রবিউল ইসলাম, সদস্য জাকির হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar